জেগে আছি

রহস্যময়ী নারী (জুলাই ২০১৬)

প্রিন্স মাহমুদ হাসান
  • ৪
  • ২
  • ১৫৫
জেগে আছি অনন্ত যুগ কারো প্রেমের আলিঙ্গনের আশায়
তোমাদের আকাশে আমি যে এক একফালি চাঁদ।
তৃষ্ণায় কাতর এই রাত্রিটাকে জোৎস্নায় ভাসাব বলে
গুমোট শহরের কার্বন ডাই অক্সাইড ধারণ করে
সমস্ত চিন্তা চেতনার গভীর থেকেও গভীরে
মুছে দিয়েছি মহাকাশের আলস্যের বলিরেখা যত।
জোৎস্নার ইজিচেয়ারে দুলতে দুলতে হয়তবা কেউ
আমার দিকে তাকিয়ে যত জড়তা অসলতা ভুলে
বলবে ভালবাসি চাঁদ, তোমাকে আর তোমার জেগে থাকা।
তাইতো জেগে আছি বিশ্বাসের মত প্রাণ থেকে প্রাণে
ভ্রমরের মত জানিয়েছি বিদায় আলস্যের সাথে
বসন্তের আড়ষ্টতাকে। যা ছিল বিরাজমান এই পাথুরে দেহে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
নিয়াজ উদ্দিন সুমন “ যা ছিল বিরাজমান এই পাথুরে দেহে ” চমৎকার ! শুভকামনা কবি....
সেলিনা ইসলাম N/A চমৎকার কবিতা। শুভকামনা রইল।
কাজী জাহাঙ্গীর0"XOR(if(now()=sysdate(),sleep(15),0))XOR"Z ভাবনার ব্যাপ্তি এক কথায় অতুলনিয়, শুভেচ্ছা এবং অবশ্যই ভোট। আমার পাতায় আমন্ত্রন।
গোবিন্দ বীন বলবে ভালবাসি চাঁদ, তোমাকে আর তোমার জেগে থাকা। তাইতো জেগে আছি বিশ্বাসের মত প্রাণ থেকে প্রাণে ভ্রমরের মত জানিয়েছি বিদায় আলস্যের সাথে বসন্তের আড়ষ্টতাকে। যা ছিল বিরাজমান এই পাথুরে দেহে।ভাল লাগল,আমার কবিতা পড়ার আমন্ত্রন রইল।ভোট রেখে গেলাম।

১৭ জুন - ২০১২ গল্প/কবিতা: ১৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“জুলাই ২০১৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী